সর্বশেষ সংবাদ ::

এরুলিয়া ও ফাঁপোড় ইউনিয়নে দাঁড়িপাল্লার পক্ষে গণসংযোগ

বগুড়া সংবাদ : বগুড়া-৬ সদর আসনের আসন্ন উপনির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমানর সোহেল দাঁড়িপাল্লার পক্ষে গণসংযোগ অব্যাহত রেখেছেন। তিনি দিনরাত ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন। জামায়াত-শিবিরের নেতাকর্মিরাও বিরামহীনভাবে প্রচারনা চালাচ্ছেন।

আজ সোমবার সকালে এরুলিয়া ইউনিয়নের বিভির্ননর গ্রামে দাঁড়িপাল্লার পক্ষে গণসংযোগ করেন আবিদুর রহমান সোহেল। ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে তিনি ভোট প্রার্থনা করেন। পরে এরুলিয়ায় নির্বাচনী উঠান বৈঠকে অংশ নেন। উঠান বৈঠকে উপস্থিত জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ৯ এপ্রিল নির্ধারিত হবে বগুড়াবাসী সন্ত্রাস, চাঁদাবাজী চায় নাকি একটি শান্তিপূর্ন বগুড়া চায়। সন্ত্রাস, চাঁদাবাজী মুক্ত বগুড়া চাইলে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে। জামায়াতে ইসলামীর এমপি নির্বাচিত হলে একটি আধুনিক বগুড়া উপহার দেওয়া হবে ইনশাআল্লাহ।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন বগুড়া-৩ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, বগুড়া শহর শিবিরের সাবেক সভাপতি আলাউদ্দিন সোহেল, শহর জামায়াতের সহকারি সেক্রেটারি রফিকুল আলম, প্রচার ও মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন, এরুলিয়া ইউনিয়ন আমির সুলতান আলী প্রমূখ।
এদিকে, সোমবার বিকেলে ফাঁপোর ইউনিয়নের কৈচড় বাজারে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগ করেন আবিদুর রহমান সোহেল। ফাঁপোড় ইউনিয়ন আমির মাওলানা লুৎফর রহমানর সহ স্থানীয় নেতাকর্মিরা এসময় তার সাথে ছিলেন।

Check Also

বগুড়ার শিবগঞ্জ, মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত

বগুড়া সংবাদ: রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মীরবাড়ী এবং নবগঠিত মোকামতলা উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *