সর্বশেষ সংবাদ ::

তালাড়ায় হরিমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের লাফাপাড়া-সাবলা এলাকায় শ্রী শ্রী হরিমন্দির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার (৮ মে) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তালোড়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল খন্দকার।
এসময় উপস্থিত ছিলেন তালোড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনারুল হক বাবু, সাংগঠনিক সম্পাদক মাহিসুর রহমান কাজল, সাবেক প্যানেল মেয়র ও পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আবু হাসান আজাদ, পৌর ওলামা দলের আহ্বায়ক হাফেজ শাহজালাল, বিএনপি নেতা গৌতম চন্দ্র শীল, যুবদল নেতা হাসিনুর রহমান দীপু, মন্দির কমিটির সভাপতি রতন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বিধু চন্দ্র দাসসহ সনাতন ধর্মাবলম্বী স্থানীয় লোকজন।

Check Also

কাহালুতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বগুড়া সংবাদ:  সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বগুড়ার কাহালু উপজেলা ও পৌর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *