সর্বশেষ সংবাদ ::

নব নিযুক্ত লেকচার-কে সংবর্ধনা- ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন জবিগঞ্জের

বগুড়া সংবাদ : বগুড়ার শিবগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি-গঞ্জ) এর পক্ষ থেকে সংবর্ধনা ও ইফতার
অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার ( ১৬ মার্চ) শিবগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর যুগ্ম-সাধারণ সম্পাদক ও আমরা বিএনপির পরিবারের সদস্য মোঃ শাহাদত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাহাবুবে রফিক শিক্ষক আনিসুর রহমান, মিজানুর রহমান, প্রভাষক মোঃ আলী। অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের নব নিযুক্ত লেকচারার মৌসুমি আক্তার মিতুকে উক্ত অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ শিবগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি সংবর্ধনা দেওয়া হয়।

Check Also

নারী-কন্যার প্রতি নির্যাতন বন্ধে বগুড়ায় নাগরিক সমাজের শান্তিপূর্ণ সহাবস্থান কর্মসূচি

বগুড়া সংবাদ : নারী ও কন্যাশিশুর প্রতি সকল ধরনের সহিংসতা, নির্যাতন ও বৈষম্য বন্ধে সচেতনতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *