সর্বশেষ সংবাদ ::

নারী-কন্যার প্রতি নির্যাতন বন্ধে বগুড়ায় নাগরিক সমাজের শান্তিপূর্ণ সহাবস্থান কর্মসূচি

বগুড়া সংবাদ : নারী ও কন্যাশিশুর প্রতি সকল ধরনের সহিংসতা, নির্যাতন ও বৈষম্য বন্ধে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সমাজ গঠনের দাবিতে পল্লী শ্রীর বগুড়া জেলা নাগরিক সমাজ সংগঠনের উদ্যোগে শান্তিপূর্ণ সহাবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার বিকেলে বগুড়া শহরের মফিজ পাগলার মোড়ে শান্তিপূর্ণ সহাবস্থান কর্মসূচিটির আয়োজ‌ন ক‌র।
কর্মসূচিতে মানবাধিকার কর্মী তাহমিনা পারভিন শ্যামমী বলেন, “নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা একটি সামাজিক ব্যাধি। এ ব্যাধি নির্মূলে পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নির্যাতনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী এইচ আলিম, সাদমিন কলি, নাছির আহম্মেদ, প্রীতি দত্ত, ফারজানা করিম সুইটি, পাপিয়া আক্তার, রিপা, ইতি, মরিয়ম ইসলাম, রবিউল ইসলাম, রিমা সাহা, তৌহিদুল ইসলাম, জান্নাতি, আতিয়া তুহিন, অনামিকা রায়সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
কর্মসূচি থেকে নারী-কন্যার প্রতি সহিংসতা ও নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং সকলের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এর আ‌গে হো‌টেল রোচা‌সে বগুড়া জেলা নাগরিক সমাজ সংগঠনের ত্রৈমা‌সিক সভা‌ অনু‌ষ্ঠিত হয়। সভায় সভাপ‌তিত্ব ক‌রেন মানবা‌ধিকার কর্মী সাদ‌মিন ক‌লি।

Check Also

কাহালুতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বগুড়া সংবাদ:  সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বগুড়ার কাহালু উপজেলা ও পৌর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *