

বগুড়া সংবাদ : বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার দায়িত্বশীল সমাবেশ বুধবার সন্ধ্যায় বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে ও কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও মহানগর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় দায়িত্বশীল সমাবেশে আরো বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম, এ্যাডভোকেট আল আমিন, এ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, মানব সম্পদ সম্পাদক সেলিম রেজা, শ্রমিক নেতা আজগর আলী, যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, মাওলানা আব্দুল হালিম বেগ, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথি বলেন, জনগণ আর নতজানু পররাষ্ট্রনীতি দেখতে চায় না। ভারতীয় আগ্রাসন, রুখে দাঁড়াও জনগণ এই শ্লোগানে আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে জামায়াতে ইসলামী সহ ১১দলীয় জোটের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। জ¦ালানী তেল সহ চাল ডালের মূল্য বৃদ্ধি রোধ করে জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা