সর্বশেষ সংবাদ ::

কাহালুতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :  বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাহালু উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে,শ্রমিকদের নিয়ে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
রোববার কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজ হল রুমে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল হান্নান এর সভাপতিত্বে,প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা কর্মপরিষদ সদস্য কাহালু সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জননেতা মাওঃ আব্দুল মোমেন। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী মাওঃ আনোয়ার হোসেনের পরিচালনা অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাওঃ শহীদুল্লাহ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রভাষক আব্দুল মোমিন,পৌর জামাযাতের আমীর প্রভাষক মাওঃ কাজী ফেরদৌসুর রহমান, সেক্রেটারী হাফেজ সাইফুল ইসলাম,পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রবিউল ইসলাম,বীরকেদার ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোসলিম উদ্দিন প্রমূখ।

 

Check Also

বগুড়ায় উপনির্বচনে জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা গ্রহণ

বগুড়া সংবাদ :  বগুড়া সদর-৬ আসনের উপনির্বাচনে রবিবার বেলা ১১ টায় জেলা সিনিয়ার নির্বাচন অফিসার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *