সর্বশেষ সংবাদ ::

বগুড়া-৬ উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

বগুড়া সংবাদ : বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে তিন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। রবিবার বেলা সাড়ে ১১টায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন।

প্রতীক বরাদ্দ অনুযায়ী বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ধানের শীষ, জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন দাঁড়িপাল্লা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার পেয়েছেন ফুলকপি প্রতীক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জয়ী হয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে দুটি আসনে নির্বাচিত হওয়ায় শপথ গ্রহণের আগের দিন তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে নির্বাচন কমিশন এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

নির্বাচন তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বগুড়া সদরবাসীকে উৎসবমুখর পরিবেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা প্রস্তুত।

Check Also

মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গাবতলীতে পৌর মহিলাদলের সভানেত্রী সুরভীর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালী

বগুড়া সংবাদ  (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) :  বগুড়ার গাবতলীতে জাতীয়তাবাদী মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *