সর্বশেষ সংবাদ ::

বগুড়া বেকারি এন্ড কনফেকশনারী শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে আহত শ্রমিককে আর্থিক অনুদান

বগুড়া সংবাদ : বগুড়া বেকারি এন্ড কনফেকশনারী শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং রাজ–১৭০৫) এর উদ্যোগে সড়ক দুর্ঘটনায় আহত শ্রমিক মোঃ শহিদুল ইসলামকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। তিনি আকবরিয়া বেকারির একজন গাড়িচালক এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার বিকেলে বগুড়া শহরের ১৮ নম্বর ওয়ার্ডের ফুলবাড়ি মধ্যপাড়ায় তার নিজ বাসভবনে ইউনিয়নের পক্ষ থেকে এ অনুদান প্রদান করা হয়।
অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন বগুড়া শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। এ সময় তিনি আহত শ্রমিক শহিদুল ইসলামের খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া বেকারি এন্ড কনফেকশনারী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও বগুড়া ১৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর মোহাম্মদ রাঙ্গা, ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নজরুল হক, সাবেক দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন, বগুড়া স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ আবু জাকির হোসেন মিঠু এবং ১৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাকিলসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা আহত শ্রমিক শহিদুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ভবিষ্যতেও শ্রমিকদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

Check Also

বগুড়া-৬ উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

বগুড়া সংবাদ : বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে তিন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *