বগুড়া সংবাদ : গরু বহনকারী ট্রাক চালকের বুদ্ধিমত্তা ও ৯৯৯ সহয়তায় রক্ষা পেয়েছে এক গরু ব্যবসয়ীর ৩২ গরু। ঘটনাটি ঘটেছে গত রোববার ভোরে বগুড়ার আদমদীঘি উপজেলার সন্তাহার পৌর এলাকার কোমল দোগাছী এলাকায়।
পুলিশের জাতীয় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর গণমাধ্যেম ও জনসংযোগ সূত্রে জানা গেছে, হারুন নামের একজন ট্রাক চালক চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি ট্রাকে ৩২টি গরু নিয়ে ঢাকা যাচ্ছিলেন। ট্রাকটি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকায় প্রবেশের আগে কয়েকজন দুর্বত্ত একটি মিনি ট্রাক নিয়ে গরু বোঝাই ট্রাকটির গতিরোধের চেষ্টা করে। এ সময় ট্রাকটি দ্রত চালিয়ে সান্তাহার পৌর এলাকার কোমল দোগাছি এলাকায় নিয়ে আসে চালক হারুন । পরে মিনি ট্রাকটি পুনরায় গরু বোঝাই ট্রাকের নিকট আসার আগে চালক ট্রাক থেকে নেমে কিছু দুরে গিয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করেন । এ সময় ৯৯৯ থেকে দ্রত আদমদীঘি থানায় যোগাযোগ করা হলে পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌছালে দুর্বত্তরা ট্রাক নিয়ে দ্রত পালিয়ে যায় । পরে পুলিশ গরু বোঝাই ট্রাক চালককে বুঝিয়ে দেয়। পুলিশের জাতীয় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর গণমাধ্যেম ও জনসংযোগ বিভাগের পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
