সর্বশেষ সংবাদ ::

তালোড়ায় মদিনাতুল উলুম রফিকুল ইসলাম ক্বওমী মাদ্রাসায় ইফতার মাহফিল

বগুড়া সংবাদ :  দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় ইসলাম নগর মদিনাতুল উলুম রফিকুল ইসলাম ক্বওমী মাদরাসার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০মার্চ মঙ্গলবার বিকালে মাদ্রাসা চত্বরে ইফতার মাহফিল পূর্ব এক আলোচনা সভা মাদ্রাসা পরিচালনা কমিটির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন মুন্সি সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান উপদেষ্টা সমাজ সেবক আলহাজ্ব নবিউল ইসলাম নয়ন,সহসভাপতি ও তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, মাদ্রাসার মুহতামিম হাফেজ মাও:মুফতি এমদাদুল হক প্রমুখ। এ সময় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক মুসল্লী উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতী ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাও: দেলোয়ার হোসেন। প্রসঙ্গতঃ সমাজ সেবক রুহুল ইসলাম ২০১১সালে এ মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন।

Check Also

দুপচাঁচিয়ায় পুকুরে বিষ প্রয়োগ ও আগুন

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের ঘাটমাগুরা এলাকায় কাজল প্রামানিকের লীজকৃত পুকুরে বিষ প্রয়োগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *