সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় মাদরাসা শিক্ষক পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বৃহস্পতিবার বিকেলে বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ বগুড়া জেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাদরাসা শিক্ষক পরিষদ বগুড়ার সভাপতি ও মহাস্থান শাহ সুলতান বলখী (রহ) ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ড. আবু সালেহ মামুনের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ বগুড়া জেলা শাখার প্রধান উপদেস্টা ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া জেলা সভাপতি ও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া মহানগর শাখার উপদেষ্টা ও বগুড়া শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক। আরো বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, শহর জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম, ডোমনপুকুর মাদরাসার অধ্যক্ষ মাওলানা ঈসমাইল হোসেন, ড. আব্দুল বারী রশিদি, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আজাহার আলী, অধ্যক্ষ মাওলানা রোস্তম আলী, আব্দুল মান্নান, মাওলানা কাউসার আলী প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা আব্দুল হক সরকার বলেন, রমজান মাস কেবল উপবাসের মাস নয়, বরং এটি আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে নিজেকে মুত্তাকী হিসেবে গড়ে তোলার মাস। সমাজের সকল অন্যায় ও শোষণমুক্ত একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে রমজানের শিক্ষা আমাদের সবচেয়ে বড় পাথেয়। তিনি বর্তমান সময়ে আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ব ও ত্যাগের মনোভাব নিয়ে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করার আহবান জানান।

Check Also

বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : শনিবার রাতে বগুড়া শহর জামায়াত কার্যালয়ে শহর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *