সর্বশেষ সংবাদ ::

গাবতলীতে পৌর বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে এমপি মিল্টন

বগুড়া সংবাদ : (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) : বৃহস্পতিবার বগুড়া গাবতলীর দাঁড়াইল বাজারে জিয়া অরফারেন্স ট্রাষ্ট ময়দানে পৌর বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৭ আসনের এমপি জেলা বিএনপির সহ-সভাপতি মোরশেদ মিল্টন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক সাবেক মেয়র সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জেলা বিএনপির গ্রামসরকার বিষয়ক সম্পাদক পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু। পৌর বিএনপির সভাপতি কায়দুজ্জোহা টিপুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এরআগে গতকাল বিকেলে আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডিমীর আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার বিভিন্ন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ বেতার ও টেলিভিষণের আন্তর্জাতিক ক্বারী জহিরুল ইসলাম।

Check Also

মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গাবতলীতে পৌর মহিলাদলের সভানেত্রী সুরভীর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালী

বগুড়া সংবাদ  (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) :  বগুড়ার গাবতলীতে জাতীয়তাবাদী মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *