সর্বশেষ সংবাদ ::

এফপিএবি’র ৭৩তম দিবস উপলক্ষে বগুড়ায় স্বাস্থ্যসেবা ক্যাম্প ও সমাপনী অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়ায় স্বাস্থ্যসেবা ক্যাম্প ও সমাপনী অনুষ্ঠিত
বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) এর ৭৩তম দিবস উপলক্ষে দেশের ২১টি শাখায় একযোগে ১ মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত সেবা সপ্তাহ পালন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এফপিএবি বগুড়া শাখা কর্তৃক স্বাস্থ্যসেবা ক্যাস্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে শাখা ক্লিনিকের মেডিকেল টিমের মাধ্যমে শহরের সেউজগাড়ী (আমতলা) স্বল্পমূল্যে এ ক্যাম্পের আয়োজন করা হয়। স্বাস্থ্যসেবা ক্যাম্পটির উদ্বোধন করেন এফপিএপি বগুড়া শাখার সভাপতি লায়ন মোঃ আতিকুর রহমান মিঠু।
ক্যাম্পে গর্ভবতী মা, শিশু ও বয়জ্যৈষ্ঠ মহিলাদের সাধারণ রোগের চিকিৎসা সেবা প্রদান করা  হয়। সেবা ক্যাম্পে ৪২জন রোগীকে বিভিন্ন সেবা দেওয়া হয়। এছাড়া ব্লাড গ্রুপিং, ডায়াবেটিকস পরীক্ষা, ওজন ও প্রেসার মাপাসহ চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়। স্বল্পমূল্যে এমন গুণগত সেবা পেয়ে এলাকাবাসী সন্তোষ্টি প্রকাশ করেন। ক্যাম্প শেষে এফপিএবি এর ৭৩তম দিবস উপলক্ষে সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হয়। এফপিএপি বগুড়া শাখার সভাপতি লায়ন মোঃ আতিকুর রহমান মিঠুর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এফপিএপি’র সাবেক মহাসচিব ও দৈনিক করতোয়া এর সম্পাদক মোজাম্মেল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর বগুড়ার উপপরিচালক প্রসেনজিৎ প্রণয় মিশ্র। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ ইসতিয়াক আহমেদ, কো-অর্ডিনেটর মোঃ শফিউল আজম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল খালেকসহ শাখার কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানটি পরিচারনা করেন জেলা কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান। শেষে এফপিএপি’র প্রয়াত স্বেচ্ছাসেবী ও কর্মকর্তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Check Also

গাবতলীতে পৌর বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে এমপি মিল্টন

বগুড়া সংবাদ : (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) : বৃহস্পতিবার বগুড়া গাবতলীর দাঁড়াইল বাজারে জিয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *