সর্বশেষ সংবাদ ::

বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন দলীয় প্রার্থী রেজাউল করিম বাদশা

বগুড়া সংবাদ :বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন দলীয় প্রার্থী রেজাউল করিম বাদশা। শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে বগুড়া জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন। এর আগে বৃহস্পতিবার বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশাকে দলীয় প্রার্থী হিসেবে ধানের শীষের মনোনয়ন দেয়া হয়েছে। মনোনয়নপত্র উত্তোলনকালে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদিন চাঁন, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, মাফতুন আহমেদ খান রুবেল, শেখ তাহা উদ্দিন নাহিন, সহিদুন্নবী সালাম, কে এম খায়রুল বাশার, মনিরুজ্জামান মনি, শাহাদাত হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সহ দলীয় নেতৃবৃন্দ। এর আগে সকালে দলীয় কার্যালয়ে জেলা বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত হয়। বগুড়ার সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানিয়ে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে প্রতিনিধি হিসেবে মনোনীত করে ধানের শীষের প্রার্থী করেছেন। বগুড়ার মানুষ উন্নয়ন চায়, বগুড়ার সার্বিক উন্নয়নে ধানের শীষের বিকল্প নেই। তিনি সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে ধানের শীষ বিজয়ী করার আহ্বান জানান।উল্লেখ্য গেল নির্বাচনে সদর আসনে দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রধান সমন্বয়কারী ছিলেন তিনি। আগামী ৯ এপ্রিল এ আসনে উপনির্বাচনে ভোটগ্রহন হবে।

 

Check Also

কাহালুর শেখাহার বাজারের ভাই ভাই লাচ্ছা সেমাই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরীর দায়ে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়া সংবাদ : বৃহস্পতিবার দুপুরে বগুড়ার কাহালুর শেখাহার বাজারের ভাই ভাই লাচ্ছা সেমাই কারখানায় জাতীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *