সর্বশেষ সংবাদ ::

প্রতিটি কৃষকের হাতে দ্রুত পৌঁছে যাবে তারেক রহমানের উপহার ‘কৃষক কার্ড’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ বগুড়া) :যে কৃষকদের ঘামে দেশের অর্থনীতির চাকা সচল থাকে, সেই পরিশ্রমী কৃষকদের সম্মান জানাতে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় শিবগঞ্জে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার অন্তত তিন শতাধিক প্রকৃত কৃষককে সংবর্ধিত করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জননেতা মীর শাহে আলম এমপি।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, খামারবাড়ি বনানী বগুড়ার উপ পরিচালক
সোহেল মো: শামসুদ্দীন ফিরোজ, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শিহাদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষক। তাদের পরিশ্রম ও ত্যাগের কারণেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব হয়েছে। কৃষকদের ন্যায্য অধিকার, প্রণোদনা ও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করতে বিএনপি সরকার কাজ করে যাচ্ছে। কৃষকদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কৃষক কার্ডের ব্যবস্হা করেছেন। যা অচিরেই সকল সম্মানিত কৃষক হাতে পাবেন। ইতিমধ্যে সারাদেশে কৃষকদের দেড় হাজার কোটি টাকার কৃষি ঋণ মওকুফ করেছে সরকার।

Check Also

সান্তাহারে সহজ পথে সচেতন প্রাণ কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার বিতরণ

বগুড়া সংবাদ : সহজ পথে সচেতন প্রাণ কল্যাণ সংস্থার উদ্যোগে দুই শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *