সর্বশেষ সংবাদ ::

কাহালুর শেখাহার বাজারের ভাই ভাই লাচ্ছা সেমাই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরীর দায়ে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়া সংবাদ : বৃহস্পতিবার দুপুরে বগুড়ার কাহালুর শেখাহার বাজারের ভাই ভাই লাচ্ছা সেমাই কারখানায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য অধিদপ্তর, র‌্যাব ও পুলিশ সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় কারখানায় পা দিয়ে লাচ্ছা সেমাই এর খামির তৈরী সহ অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরীর দায়ে ভোক্তা অধিকার আইনে ভাই ভাই লাচ্ছা সেমাই কারখানার মালিক সাজ্জাদ হোসেনের ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মো. মেহেদী হাসান, বগুড়া জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল, র‌্যাব-১২ এর উপ-পরিদর্শক আরিফ, উপ-পরিদর্শক মিঠুন চন্দ্র দাস সহ র‌্যাব ও পুলিশ সদস্যবৃন্দ।

 

 

 

Check Also

ফোর স্টার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক হলেন শাফিন আহমেদ রন্টি

বগুড়া সংবাদ :  উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম এবং প্রথম আন্তর্জাতিক মানের চার তারকা হোটেল নাজ গার্ডেনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *