সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৮

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অভিযোগে ১৮জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৩ ফেব্রæয়ারি অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ওয়ারেন্টের আসামী মোসলেম উদ্দিন, মোকলেছুর রহমান, আক্কাস আলী, মিরাজুল ইসলাম, আব্দুল খালেক, আফজাল হোসেন, আমিনুর ফকির, মিজানুর রহমান, মাদক মামলায় সুইট আহমেদ, নাজমুল ইসলাম রতন, নাজিম উদ্দিন হিরো, আমিনুর রহমান, আবু হাসান, তাহমিদ হাসান, নিয়মিত মামলা মেহেরুল ইসলাম, আলামিন, আনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম।
দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) নাছিরুল ইসলাম বিভিন্ন অভিযোগে ১৮জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের ৪ফেব্রæয়ারি বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

Check Also

বগুড়া-৭ আসনে জামায়াত প্রার্থীর দাঁড়িপাল্লা নিয়ে হাজারো নারীর রাজপথে মিছিল

বগুড়া সংবাদ : বগুড়া-৭ আসনে জামায়াত প্রার্থীর দাঁড়িপাল্লা নিয়ে হাজার হাজার নারী রাজপথে মিছিল করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *