সর্বশেষ সংবাদ ::

রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়ার শীতাত্বদের মাঝে কম্বল বিতরণ

বগুড়া সংবাদ : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক বাস্তবায়িত যমুনা প্রকল্পের অধীনে সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ী ও কাজলা ইউনিয়নের শীতার্থ দরিদ্র, হতদরিদ্র, অসহায়, বিধবা ও প্রতিবন্ধি ব্যাক্তিদের মাঝে ১২০০ (এক হাজার দুইশত) পিস কম্বল প্রতি পরিবারের জন্য একটি (০১) করে রেড ক্রিসেন্ট লোগো সম্বলিত কম্বল শীত বস্ত্র হিসেবে গত সোমবার বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমটি প্রকল্প কর্মী, রেড ক্রিসেন্ট যুব স্বেচ্ছাসেবক, প্রকল্প স্বেচ্ছাসেবক ও কমিউনিটির সুশিল সমাজের লোকজন নিয়ে চরের মধ্যে স্কুল মাঠে নির্বাচিত সদস্যদের মাঝে বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট বগুড়া ইউনিটের সাবেক যুব প্রধান ও কার্যনির্বহী কমিটির সদস্য রাশেদা খাতুন রানী, যুব প্রধান মো: রায়হান খন্দকার, সিনিয়র ফাইন্যান্স অফিসার মো: খুরশীদ আলম ও প্রকল্প সমন্বয়কারী অমল কুমার প্রামানিক। এছাড়াও বিতরণ কার্যক্রমে সহায়তা করেন প্রকল্প কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, আশরাফুল ইসলাম, আরিফ হোসেন ও ১০ জন রেড ক্রিসেন্ট প্রশিক্ষীত যুব স্বেচ্ছাসেবক।

Check Also

শিবগঞ্জে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ!

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ, বগুড়া) : মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *