সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় লেদ শ্রমিক ইউনিয়নের ফুটবল টুর্নামেন্টের ৩য় ম্যাচ উদ্বোধন

বগুড়া সংবাদ :  জুলাই গণঅভ্যুত্থান শহীদদের ও শ্রমিক নেতা মরহুম জহুরুল ইসলাম সওদাগরের স্মরণে  বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ৩য় ম্যাচ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  (১২ ডিসেম্বর ) বিকেল ৩টায় শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে এ খেলার উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে সরকার ফুটবল একাদশ
বনাম রহমানিয়া পাম্প একাদশ খেলাকে ঘিরে শ্রমিক ইউনিয়নের সদস্য এবং স্থানীয় দর্শকদের মাঝে ছিল উৎসাহ ও উচ্ছ্বাস।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মনির উদ্দিন সরকার,পরিচালক, মনির ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ, কাটনারপাড়া, বগুড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ গোলাম হোসেন রাজু সাবেক যুগ্ম আহ্বায়ক, বগুড়া জেলা কৃষক দল,  মোঃ ফজলু রহমান সাবেক সভাপতি, বগুড়া কাঠ শিল্প শ্রমিক ইউনিয়ন, মোঃ আল-আমিন হোসেন সাবেক দপ্তর সম্পাদক, বগুড়া শহর শ্রমিক দল ও সাবেক সহ-সাধারণ সম্পাদক, বগুড়া পৌরসভা শ্রমিক ইউনিয়নন, মোঃ হযরত আলী।সাধারণ সম্পাদক, বগুড়া জেলা জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান শ্রমিক দল সাতমাথা নাইট কমিটি প্রমুখ সভাপতিত্ব করেন লিটন শেখ বাঘা এবং সঞ্চালনায় ছিলেন অত্র সংগঠনের কার্যকারী সভাপতি সুলতান পশারী । খেলাটি ধারাভাষ্যকার পরিচালনা করে মোঃ আল আমিন

ফুটবল টুর্নামেন্টটি শ্রমিকদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ক্রীড়া চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।

Check Also

দুপচাঁচিয়ায় কোল্ডস্টোরেজের নির্মাণাধীন ছাদ ধ্বসে শ্রমিক নিহত

বগুড়া সংবাদ :  বগুড়ার দুপচাঁচিয়ায় নির্মাণাধীন একটি কোল্ডস্টোরেজের ছাদ ধ্বসে আমিনুল ইসলাম (৩০) নামে এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *