বগুড়া সংবাদ : বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ আসনের উপ নির্বাচনে সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বুধবার বিকেলে মাটিডালী বাজার, বিমান মোড়, বারোপুর বাজার ধরমপুর ওলিরবাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। মাটিডালী বিমান মোড়ে এক পথসভায় অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, সমাজে কুরআন প্রতিষ্ঠার জন্য আপনারা আমাকে আগেও ভোট দিয়েছেন, আবারো দিবেন। নির্বাচিত হলে বৈষম্যহীন, দুর্নীতি, দু:শাসন, মাদক ও অপরাধমুক্ত এক নতুন সমাজ উপহার দিবো। সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হলে কেউ মাদকের আশেপাশে যাবেনা। আমরা এমন এক সমাজ কায়েম করতে চাই যে সমাজের মানুষের সকল ধরনের মৌলিক অধিকারের নিশ্চিয়তা থাকবে। নির্বাচিত হলে খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে মাটিডালী সহ বগুড়া শহরে ৩/৪ মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা অধ্যাপক আব্দুর রাজ্জাক, মাওলানা জাহিদুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর সভাপতি আজগর আলী, শহর প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, ১৭ নং ওয়ার্ড আমীর আব্দুর রউফ পারভেজ, সেক্রেটারী আসলাম হোসেন, পরিবহন শ্রমিক নেতা এজাজ আহম্মেদ আসলাম উপস্থিত ছিলেন। এর আগে সকালে নিশিন্দারা ইউনিয়নের ল্যাংড়া বাজার, বিএমএ শাহীন কলেজ এলাকায় গণসংযোগ করেন। এ সময় শহীন কলেজের উপস্থিত শত শত অভিভাবকরা হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন, নিশিন্দারা ইউনিয়ন কেয়ারটেকার এডভোকেট নুরুল ইসলাম আকন্দ, এডভোকেট সিরাজুল হক, ইউনিয়ন আমীর প্রভাষক আব্দুল হালিম, সেক্রেটারী মাওলানা লুৎফর রহমান, আব্দুল বাসেদ, মাওলানা আহাদুল ইসলাম প্রমুখ। অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বাড়ী বাড়ী গিয়ে ভোট প্রার্থনা করার জন্য সকল নেতা কর্মীদের প্রতি আহবান জানান।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
