সর্বশেষ সংবাদ ::

বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চল শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো

বগুড়া সংবাদ: বগুড়ায় শক্তিশালী ভূমিকম্প  হয়েছে। আজ শুক্রবার সকালে ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৫। এর কেন্দ্রস্থল নরসিংদী।

ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।,

বগুড়া,সিরাজগঞ্জ ,চাঁদপুর নীলফামারী, সীতাকুণ্ড, , নারায়ণগঞ্জ, পটুয়াখালী,  বরিশাল, মৌলভীবাজার থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

ভূমিকম্পের সময় বগুড়ার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

 

Check Also

সোনাতলা পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা

বগুড়া সংবাদ  :  বগুড়ার সোনাতলা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোনাতলা পৌর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *