সর্বশেষ সংবাদ ::

কাহালু পৌর ও সদর ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : শুক্রবার বিকেলে বগুড়ার কাহালু পৌর ও সদর ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে এক নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
নির্বাচনী কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন কাহালু পৌর বিএনপির সভাপতি মো. আনিছার রহমান আনিছ।
উক্ত নির্বাচনী কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সাম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য এবং বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
কাহালু পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া এর সঞ্চালনায় উক্ত নির্বাচনী কর্মী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক ও মুরইল ইউ পির সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মালঞ্চা ইউ পি চেয়ারম্যান মো. নেছার উদ্দিন, বিএনপিনেতা আলমগীর হোসেন, আশরাফুল ইসলাম বিপল্ব, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন মোহন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন পৌর ও কাহালু সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

 

Check Also

সংস্কারের পর শিবগঞ্জের হেলিপ্যাডে প্রথম অবতরণ করলেন সেনাপ্রধান

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ বগুড়া)  অযত্ন-অবহেলায় পড়ে থাকা বগুড়ার শিবগঞ্জ উপজেলার হেলিপ্যাডটি সংস্কারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *