সর্বশেষ সংবাদ ::

কাহালুর শীতলাই গ্রামে মহিলাদের নিয়ে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : শুক্রবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের শীতলাই গ্রামে অত্র গ্রাম কমিটির আয়োজনে মহিলাদের নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন শীতলাই গ্রাম কমিটির সভাপতি মো. খোরশেদ আলম।
উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মুরইল ইউ পির সাবেক চেয়ারম্যান আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন, বিএনপিনেতা শাহিনুর ইসলঅম, রফিকুল ইসলঅম মুক্তার, বগুড়া জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক তামিম, কাহালু পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন খান, যুগ্ম আহবায়ক মোহাম্মাদ আলী সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব ফাহিম আহম্মেদ সুমন, উপজেলা ছাত্রদলের সভাপতি মুরাদ অঅহম্মেদ মধু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সহ-সভাপতি রাকিব ইমতিয়াজ শাওন, যুবদলনেতা শাব্বির আহম্মেদ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্ততের নেতৃবৃন্দ।

 

Check Also

বগুড়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : বুধবার বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *