সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় আকবরিয়া গ্রুপ ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্টে শহীদ ওয়াসিম একাদশ জয়ী

বগুড়া সংবাদ :তারুণ্যের উৎসব উপলক্ষে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং আকবরিয়া গ্রুপের সৌজন্যে ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্টের মঙ্গলবারের খেলায় শহীদ ওয়াসিম একাদশ ৪৮ রানে শহীদ ইয়ামিন একাদশকে পরাজিত করেছে। বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শহীদ ওয়াসিম একাদশ টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ১৬৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে অধিনায়ক শিহাব ৫০ এবং রসূল ২৬ রান করেন। শহীদ ইয়ামিন একাদশের বোলার আফ্রিদি ৩টি এবং নাফিস ২ টি উইকেট লাভ করে। জবাবে শহীদ ইয়ামিন একাদশ ৩৯ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে । দলের পক্ষে রাফি ২৭ এবং রনি ২৩ রান করেন। ওয়াসিম একাদশের বোলার নাফিস ৪টি উইকেট লাভ করে।

খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় শহীদ ওয়াসিম একাদশের অধিনায়ক শিহাব। তার হাতে পুরস্কার তুলে দেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান হাসান আলী আলাল। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, মমিনুর রশিদ শাইন প্রমুখ। খেলায় আম্পায়ার ছিলেন মিথুন ও পাপ্পু।
বুধবারের খেলা শহীদ আবু সাঈদ একাদশ বনাম শহীদ ওয়াসিম একাদশ।

Check Also

দুপচাঁচিয়ায় চুরি যাওয়া মাটরসাইকল উদ্ধার \ গ্রপ্তার দুই

বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়ায় চুরি যাওয়া মাটরসাইকল সহ দুই চারক গ্রপ্তার করছ থানা পুলিশ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *