সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২২সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম, দুপচাঁচিয়া ক্যাম্প কমান্ডার লেফটেন্যাণ্ট মাহী বারৈ, থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ ওমর আলী, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাখাওয়াত হোসেন মল্লিক, আলহাজ্ব মেহেরুল ইসলাম, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক প্রমুখ। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(অঃদাঃ) রাশেদুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তোফায়েল আহম্মেদ, দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মাসুদ পারভেজ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় সড়ক দুর্ঘটনা রোধে করনীয় বিষয়, মাদক নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর বিস্তারিত আলোচনা করা হয়।

Check Also

বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুল হত্যা মামলায় হুকুমদাতার ভূমিকা তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ ::বগুড়ার নুনগোলা ইউনিয়ন পরিষদের সদস্য মো. সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় মো. জনির হুকুমদাতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *