সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে নাশকতা মামলায় কৃষকলীগের সভাপতি রেজানুর রহমান জেবা গ্রেপ্তার

 

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে নেশার ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ কাজী রাকেশ (২১) নামের এক মাদক কারবারী যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল  বুধবার রাতে উপজলার সান্দিড়া পূর্বপাড়া এলাকা   থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কাজী   রাকেশ উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের কাজী আনোয়ারের ছেলে।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান জানায়, বুধবার রাতের উপজেলার সান্দিড়া পূর্বপাড়া এলাকায় মাদকদ্রব্য বিক্রয় করার সময় গোপন সংবাদের ভিক্তিতে থানার উপ পরিদর্শক  এন্তেজারুল হক সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তার হেফাজত থাকা ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত  কাজী রাকেশের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।

Check Also

বগুড়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : বুধবার বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *