সর্বশেষ সংবাদ ::

কাহালুতে নিষিধ সংগঠন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ২ নেতা গ্রেফতার

বগুড়া সংবাদ :  বগুড়ার কাহালু থানা পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নাশকতা মামলায় নিষিধ সংগঠন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ২ নেতাকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন কাহালু উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার ধাওয়াপাড়া গ্রামের রেজাউল সরকারের পুত্র রাব্বি সরকার (২২) এবং কাহালু পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও কাহালু পৌর পাড়ার মৃত ফেরদৌসের পুত্র মুকিত হায়দার মিশু (৩৬)।
কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকার জানান, তাদেরকে দুপচাঁচিয়া থানায় দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে।

Check Also

আরিফ শেখ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি পরিবারের নিরাপত্তা চেয়ে,পরিবারের নিরাপত্তা চেয়ে বগুড়ায় নিহতের বোনের সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ  : বগুড়ায় আলোচিত আরিফ শেখ হত্যা মামলার এজাহারভুক্ত কয়েকজন আসামি প্রকাশ্যে ঘোরাফেরা করলেও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *