সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় নাগরিক কমিটির সম্মেলন উপলক্ষ্যে প্রস্তুতিসভা

বগুড়া সংবাদ  ,:  সোনাতলায় নাগরিক কমিটির সম্মেলন উপলক্ষ্যে গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয় ভোজনশালা রেস্টুরেন্টে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটির আহবায়ক সাবেক জেলা ও দায়রা জজ অরুপ কুমার গোস্বামী এতে সভাপতিত্ব করেন। সদস্য সচিব সোহেল আহমেদ খান-এর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন যুগ্ম আহবায়ক সহকারী অধ্যাপক জিয়াউল ইসলাম শান্তু,মোশাররফ হোসেন মজনু,সদস্য জাহাঙ্গীর আলম,আবু জিহাদ,আহসান হাবিব নয়ন,আব্দুল হান্নান,আব্দুল মোমিন,আব্দুল মতিন,শফিউল্লাহ শফি,রিবন সরকার,গোলাম মোক্তাদির, ওয়াহেদুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন আলহাজ্ব মোঃ ছারোয়ার হোসেন ও ছানাউল হক। সম্মেলন সম্পন্ন করার লক্ষ্যে সহকারী অধ্যাপক মোঃ জিয়াউল ইসলাম শান্তুকে আহবায়ক করে একটি মূল কমিটি গঠন করা হয়। এছাড়া কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়। সম্মেলনের নির্দিষ্ট তারিখ ও সময় পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন কমিটির নেতৃবৃন্দ।

Check Also

ইসলামী ব্যাংক চেয়ারম্যানের অপসারনের দাবীতে বগুড়ায় বিক্ষোভ মিছিল

বগুড়া সংবাদ  : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অপেশাদার চেয়ারম্যানের অপসারণ ও স্বতন্ত্র বোর্ড গঠন সহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *