সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে নাশকতা মামলায় রানা আহম্মেদ (৩৬) নামের এক আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার সন্ধ্যায় তাকে বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার দুপুরে আদমদীঘি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রানা আহম্মেদ উপজেলার শিয়ালশন (দক্ষিনপাড়া) গ্রামের মোকারম হোসেনের ছেলে। তিনি আদমদীঘি সদর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন। এ মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।
আদমদীঘি থানা পুলিশ সুত্রে জানা গেছে , ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৫ আগস্ট থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের হয়। এ মামলায় নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়সহ প্রায় পাঁচ শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মীদের আসামি করা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

 

Check Also

বগুড়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : বুধবার বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *