সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় হেরোইন সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়ার নন্দীগ্রামে ৭০ গ্রাম হেরোইন, একটি মোবাইল সেট ও একটি প্রাইভেট কারসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রনবাঘা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন– বগুড়ার শাজাহানপুর উপজেলার দুরুলিয়া মৃধাপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে শামিম আহম্মেদ সবুজ (২৮), জোকা মোল্লাপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে মো. শিবলু (২৮) এবং বেতগাড়ী লিচুতলা এলাকার শেখ রিয়াজুল ইসলামের ছেলে মো. রফিকুল ইসলাম (২৮)।

এসব তথ্য নিশ্চিত করে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান,  তাদের বিরুদ্ধে বগুড়ার নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Check Also

বগুড়ায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *