সর্বশেষ সংবাদ ::

কাহালুর বীরকেদার ইউনিয়নে প্রায় ১ কোটি ৩১ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা

বগুড়া সংবাদ : শনিবার দুপুরে বগুড়ার কাহালুর বীরকেদার ইউনিয়ন পরিষদে ২০২৫-২৬ অর্থ বছরের ১ কোটি ৩০ লক্ষ ৫২ হাজার ৪’শ ৫৬ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
উক্ত উন্মুক্ত বাজেট ঘোষনা করেন বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছেলিম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন বীরকেদার ইউ পির সচিব টি এম হেলাল হাফিজ, বীরকেদার ইউনিয়ন বিএনপির সভাপতি মুনসুর রহমান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম সাকিল, বীরকেদার ইউ পির হিসাব সহকারী আবু জার গেফারী, বীরকেদার ইউ পি সদস্য আনিছুল রহমান, সাঈদী সরদার, যবিবর রহমান যবু, আলেফ উদ্দিন পুটু, সাবানা আক্তার, মিতালী বেগম, আনোয়ারা বেগম, সৈয়দ মজিবুর রহমান, মুনির উদ্দিন সরদার, মেরাজুল ইসলাম, সোহেল রানা, আনছার আলী সহ অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

Check Also

লাইসেন্স নবায়ন ছাড়াই ব্যবসা পরিচালনা অপরাধে তিন মৎস্য খাদ্য ভান্ডারকে জরিমানা

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে লাইসেন্স নবায়ন ছাড়াই মৎস্য খাদ্য ভান্ডার পরিচালনার অপরাধে তিনটি প্রতিষ্ঠানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *