সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়া আ’লীগ নেতা রানা গ্রেপ্তার

বগুড়া সংবাদ :  বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তালোড়া পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের রানা(৩৪) আটক করেছে। গত ১৯মে সোমবার দুপুরে তালোড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রানা তালোড়া স্বর্গপুর হাজীপাড়ার জাফের আলী মন্ডলের ছেলে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম আবু তাহের রানাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত রানাকে আদালতে সোপর্দ করা হবে।

Check Also

গাবতলীতে জেলা যুবদলের সভাপতির পিতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

বগুড়া সংবাদ  (জাহাঙ্গীর আলম লাকি বগুড়া)  :বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের পিতা মরহুম আলহাজ্ব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *