সর্বশেষ সংবাদ ::

নন্দীগ্রামে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গণসচেতনতা বাড়ানোর তাগিদ

বগুড়া সংবাদ  : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গণসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন ইউএনও। বৈঠকে পরামর্শমূলক নানা আলোচনা করেন বক্তারা।
গত বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানু। সভায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আলোচনা হয়।
বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, থানার ওসি মোজাহারুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মনজুরুল ইসলাম রাজু প্রমুখ।

Check Also

বগুড়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : বুধবার বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *