সর্বশেষ সংবাদ ::

নন্দীগ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

বগুড়া সংবাদ : বগুড়ার নন্দীগ্রামে তানিয়া খাতুন (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ এপ্রিল) সকালে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তানিয়া মালয়েশিয়া প্রবাসী তানসেন আলীর স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে তানিয়া স্বাভাবিকভাবেই পরিবারের সঙ্গে রাতের খাবার খেয়ে নিজের কক্ষে ঘুমাতে যান। পরদিন সকালে অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় পরিবারের সদস্যরা ভেতরে গিয়ে তাকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাচানো অবস্থায় ঝুলতে দেখেন।

পরে পুলিশে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Check Also

ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, বাবা-মাকে মারধরের অভিযোগ , সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তার দাবি

বগুড়া সংবাদ  :  জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দক্ষিণ বস্তা বাঁসতা এলাকায় এক ব্যক্তির নিখোঁজ হওয়ার ঘটনাকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *