সর্বশেষ সংবাদ ::

বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্ট ব্রাইট স্টার ক্লাব এবং রসুল স্মৃতি সংঘ দ্বিতীয় রাউন্ডে উন্নীত

বগুড়া সংবাদ : বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠানরত ডিএসএ কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের সোমবারের দু’টি খেলায় ব্রাইট স্টার ক্লাব এবং রসুল স্মৃতি সংঘ বিজয়ী হয়েছে। প্রথম ম্যাচে ব্রাইট স্টার ক্লাব ৫ উইকেটে মেঘদ্বীপ ক্রীড়াচক্রকে এবং দ্বিতীয় ম্যাচে রসুল স্মৃতি সংঘ ৫ উইকেটে ঝোপগাড়ী রাইডার্সকে পরাজিত করে। এর ফলে দু’টি দলই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ন হয়েছে।
সোমবার সকালে দিনের প্রথম খেলায় টসে জিতে ব্রাইট স্টার ক্লাব প্রথমে মেঘদ্বীপকে ব্যাট করতে পাঠায়। ব্যাটসম্যানদের দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৫৪ রান। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন রাফিন। এছাড়া ফারহান ৩২, ফরিদ অপরাজিত ৩৬ এবং রায়হান অপরাজিত ২২ রান করেন। শিশির ২টি এবং রাফিউল ১টি উইকেট শিকার করেন। জবাবে ব্রাইট স্টার ক্লাব ৪ বল বাকি থাকতে ৫ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয়। দেওয়ান ৪৩, হৃদয় অপরাজিত ৪০ এবং সাকলাইন ২২ রান করেন। নাবিয়াত ও রায়হান ২টি করে এবং হৃদয় একটি উইকেট লাভ করেন। বিজয়ী দলের রেদওয়ান ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। ম্যাচ শেষে ট্রফি তুলে দেন বগুড়া জেলা আম্পায়ার্স এসোসিয়েশনের সদস্য সচিব অশোক রায়। এসময় জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য এমদাদুল হক রত্ন, আহ্বায়ক কমিটির সদস্য মোস্তফা মোঘল, আম্পায়ার জাহিদ ইকবাল জিতু ও রাহিদ উপস্থিত ছিলেন। এই জয়ের ফলে টানা দুই ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেল ব্রাইট স্টার ক্লাব। দিনের দ্বিতীয় ম্যাচে রসুল স্মৃতি সংঘ টসে জিতে ঝোপগাড়ী রাইডার্সকে ব্যাট করতে পাঠায়। তারা ৬ উইকেটে ১৪১ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন। এছাড়া হৃদয় ১৯ রান করেন। জুনায়েদ ২টি, রাজিন, ছানি, সাকাওয়াত ১টি করে উইকেট শিকার করেন। জবাবে ওপেনার ফয়সালের ৩৫ রানে ভর করে রসুল স্মৃতি সংঘ এক ওভার বাকি থাকতেই ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে। ছানি ২১, সাকাওয়াত ২০ এবং বেলাল অপরাজিত ১৯ রান করেন। মাবিন, রাজু, আবির ও রোহান ১টি করে উইকেট লাভ করেন। বিজয়ী দলের ছানি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচের ট্রফি বিতরন করেন বাংলাদেশ প্রমিলা জাতীয় ক্রিকেট দলের সদস্য রিতু মণি। মঙ্গলবার সকাল ৯টায় ঝোপগাড়ী বনাম প্লাটিনাম ক্লাব এবং দুপুর ১টায় এ জেড স্পোর্টিং ক্লাব বনাম শিববাটি সজীব সংঘ মুখোমুখি হবে।

 

 

Check Also

বগুড়ায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *