সর্বশেষ সংবাদ ::

কাহালুতে সরিষা ক্ষেত হতে ১ ব্যক্তির লাশ উদ্ধার

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু থানা পুলিশ শুক্রবার দুপুরে উপজেলার মুরইল ইউনিয়নের দেহড় গ্রামের সরিষা ক্ষেত হতে মিলন (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেন। মিলন উপজেলার মুরইল ইউনিয়নের দেহড় গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র। পরিবার সূত্রে জানা যায়, মৃত মিলন অসুস্থ ছিলেন গত বৃহস্পতিবার বেলা ১১ টার পর থেকে সে নিখোঁজ ছিল। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে স্থানীয় লোকজন সরিষা ক্ষেতে তার লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেন।কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। প্রাথমিক ধারনা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত হতে পারে। এ ব্যাপারে থানায় ইউ ডি মামলার প্রস্তুতি চলছিল।

Check Also

ফোর স্টার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক হলেন শাফিন আহমেদ রন্টি

বগুড়া সংবাদ :  উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম এবং প্রথম আন্তর্জাতিক মানের চার তারকা হোটেল নাজ গার্ডেনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *