সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় স্কুলছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মঞ্জু গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়ায় ছাত্র-জনতার আন্দোলনে স্কুলছাত্র রাতুল নিহতের মামলায় মঞ্জু সরকার নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত পৌণে ১১টার দিকে শহরের চারমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মঞ্জু সরকার উপশহর এলাকার আব্দুর রহমান সরকারের ছেলে। এছাড়া তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের অর্থ যোগানদাতা এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের সহযোগী। তার বিরুদ্ধে রাতুল হত্যা মামলা রয়েছে এবং তিনি সেই মামলার ৩০ নম্বর আসামি।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন।

পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের চারমাথা এলাকা থেকে স্কুলছাত্র রাতুল হত্যা মামলার ৩০ নম্বর আসামি মঞ্জু সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সকালে তাকে আদালতে পাঠানো হবে।

Check Also

দুপচাঁচিয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন সভাপতি ছাটন, সম্পাদক রতন

বগুড়া সংবাদ  : বগুড়ার দুপচাঁচিয়ায় রূপালী ব্যাংক পিএলসি’র শাখার নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *