সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় শ্রমিক লীগ নেতা টুকু গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়ায় শ্রমিক লীগ নেতা মতিউর রহমান টুকু’কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে শহরের তিব্বতের মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মতিউর রহমান টুকু (৬৫) জেলার শাজাহানপুর উপজেলার বিহিগ্রাম এলাকার মৃত মজিবর রহমানের ছেলে। বর্তমানে তিনি শহরের নামাজগড় ক্রসলেন এলাকায় বসবাস করেন। মতিউর রহমান টুকু শাজাহানপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি ছিলেন এবং জেলা শ্রমিক লীগের সদস্য পদে আছে।

মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস,এম মঈনউদ্দীন

পুলিশের এই কর্মকর্তা জানান, বগুড়া জেলা শ্রমিক দলের অফিস ভাংচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার আসামি মতিউর রহমান টুকু’কে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর আসামি টুকুকে আদালতে পাঠানো হয়েছে।

 

 

Check Also

সোনাতলায় ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে দোয়া ও পুরস্কার বিতরণ

বগুড়া সংবাদ  :  বগুড়ার সোনাতলায় সরকারি নাজির আখতার কলেজ প্রশাসনের উদ্যোগে গত বুধবার বাদ জোহর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *