সর্বশেষ সংবাদ ::

সান্তাহারে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে পুকুর থেকে আকবর আলী (২৮) নামের এক যুবকের মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১২ টায় উপজেলার সান্তাহার পৌর শহরের জোড়া পুকুর নামক একটি পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আকবর আলী উপজেলার সান্তাহার পৌর শহরের ঢাকাপট্টি এলাকার মৃত আতোয়ার রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী রাকিবুল হাসান সুজন জানান, বুধবার সকালে  সান্তাহার পৌর শহরের জোড়া পুকুরের রাস্তা দিয়ে স্টেশনের দিকে যাওয়ার সময় পানির উপরে একটি  মরদেহ ভেসে উঠতে দেখতে পায়। মূহুর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা সেখানে এসে ভীড় জমায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এরপর ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস.এম  মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Check Also

বগুড়ায় মাজলিসুল মুফাসসিরীন সম্মেলন অনুষ্ঠিত কুরআন হাদিসের সঠিক ব্যাখ্যা জেনে বুঝে জনগণের মাঝে পৌঁছে দিন: সোহেল

বগুড়া সংবাদ : শনিবার দুপুরে বগুড়ার একটি মোটেলে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন বগুড়া মহানগরীর উদ্যোগে আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *