সর্বশেষ সংবাদ ::

বগুড়া সহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

বগুড়া সংবাদ : বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার সকালে এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর আজ সকালে বলেন, সকাল ৬টা ৪০ মিনিট ২৫ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

রুবায়েত কবীর বলেন, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ১। এটি মাঝারি ধরনের ভূমিকম্প ছিল। ভারতের পশ্চিমবঙ্গ এবং ওডিশা সংলগ্ন বঙ্গোপসাগরই এই ভূমিকম্পের উৎসস্থল। ফলে বেশি প্রভাব পড়েছে উপকূলের জেলাগুলোতে। বাংলাদেশ থেকে উৎপত্তিস্থল ছিল ৫০১ কিলোমিটার দূরে।

বাংলাদেশে এটি অনুভূত হয়েছে খুব কম মাত্রায়। তবে ভারতের পশ্চিমবঙ্গ এবং ওডিশার উপকূলীয় এলাকায় বেশি অনুভূত হয়েছে।

Check Also

বগুড়া স্পোর্টস রিপোর্টার্স ২ জুলাই বিশ্ব ক্রীড়া সংবাদিক দিবস পালন করবে

বগুড়া সংবাদ : বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের নির্বাহী কমিটির সভা বৃহস্পতিবার দুপুরে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *