সর্বশেষ সংবাদ ::

শাজাহানপুরে ফেন্সিডিলসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

বগুড়া সংবাদ :বগুড়ার শাজাহানপুরে ৭০ পিচ ফেন্সিডিলসহ মায়া রানী (৪৮) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মায়া রানী উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ উত্তরপাড়া গ্রামের মৃত শুভংকর চন্দ্র শীলের স্ত্রী।

এঘটনায় মামলা দায়ের শেষে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) বিকেলে গ্রেপ্তারকৃত মায়া রানীকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ৯টার দিকে আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ উত্তরপাড়া গ্রামে অভিযান চালিয়ে মায়া রানীর বসত বাড়ির নিজ ঘরের টেলিভিশনের নীচে একটি নীল রংয়ের কাপড়ের শর্পিং ব্যাগের ভিতর থেকে ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

থানার ওসি ওয়াদুদ আলম জানান, ধৃত মায়া রানীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো কিছু তথ্য পাওয়া গেছে। মাদক মামলা শেষে আসামীকে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে।

Check Also

শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ বগুড়া) : বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের কুড়াহার ইসলামিয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *