সর্বশেষ সংবাদ ::

কাহালু পৌর ২ নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন

বগুড়া সংবাদ: বৃহস্পতিবার সকালে কাহালু শিল্পি আবাসন প্লোটে পৌর শ্রমিক কল্যাণ কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়ার কাহালু পৌরসভার ২ নং ওয়ার্ডের কমিটি গঠনকল্পে এক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন কাহালু পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রবিউল ইসলাম।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সহকারি অধ্যাপক মাওঃ আব্দুল হান্নান, জামায়াত নেতা মোস্তাকিম, শ্রমিক নেতা নুর আলম, সোহেল হোসেন,আমিন উদ্দিন,এবাদ হোসেন প্রমুখ।
সম্মেলনে বাবর আলী প্রাং সভাপতি, সবুজ হোসেন সাধারণ সম্পাদক, সজিব আহম্মেদ সাংগঠনিক ও এনামুল হককে বায়তুল মাল সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট কাহালু পৌরসভার ২ নং ওয়ার্ডের কমিটি গঠন করা হয়। পরে অনুষ্ঠানের নবগঠিত কমিটিকে শাপত বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি।

 

Check Also

সোনাতলায় ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে দোয়া ও পুরস্কার বিতরণ

বগুড়া সংবাদ  :  বগুড়ার সোনাতলায় সরকারি নাজির আখতার কলেজ প্রশাসনের উদ্যোগে গত বুধবার বাদ জোহর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *