সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়া মাধ্যমিক পর্যায়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরনী

 

বগুড়া সংবাদ : “সুস্থ দেহে সুন্দর মন গড়ে তোলে ক্রীড়াঙ্গন”এই প্রতিপাদ্য নিয়ে দুপচাঁচিয়া উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলা পর্যায়ে ৫৩তম শীতকালীন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৫ ফেব্রæয়ারি বুধবার দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(অতিরিক্ত দায়িত্ব) রুহুল আমিনের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহমুদুন্নবীর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার শাহরুখ খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, প্রধান শিক্ষক আবুল বাশার, রেজাউল ইসলাম, ভারপ্রাপ্ত সুপার আব্দুল কাদের, শিক্ষক নাঈম হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
#

Check Also

সোনাতলায় ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে দোয়া ও পুরস্কার বিতরণ

বগুড়া সংবাদ  :  বগুড়ার সোনাতলায় সরকারি নাজির আখতার কলেজ প্রশাসনের উদ্যোগে গত বুধবার বাদ জোহর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *