সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় জামায়াতের কর্মি সমাবেশ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : সোনাতলায় গত রোববার সন্ধ্যায় উপজেলা জামায়াতের কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে সংগঠনের কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিন। তিনি বক্তব্যে বলেছেন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কাজ ও সাংগঠনিক কাজ এ দু’টি সমন্বয় করে এক সাথে কাজ করতে হবে। নির্বাচনে জয়লাভ করলে আমাদের বিজয় হবে। এজন্য নেতাকর্মিদের মধ্যে যোগাযোগ অব্যাহত রাখতে হবে। দলীয় প্রোগ্রাম করতে হবে। গণসংযোগ করতে হবে। মানুষ এখন বুঝতে পেরে জামায়াত সংগঠনের দিকে মুখ ফিরিয়েছে। তিনি আরো বলেন আল্লাহর দেখানো পথে চলতে হবে। আমরা আল্লাহর পক্ষ ছাড়া অন্য কারো পক্ষে থাকতে চাই না। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা মোঃ এনামুল হক মন্ডল,তেকানী চুকাই নগর ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আব্দুর রাজ্জাক বিএসসি,বালুয়া ইউনিয়ন আমীর মাওলানা মোঃ সাবিরুল ইসলাম,মধুপুর ইউনিয়ন আমীর মোঃ শাহআলম ও সোনাতলা সদর ইউনিয়ন আমীর মোনারুল ইসলাম।

 

 

 

Check Also

নারীকে অনলাইনে হয়রানি ও শিশুকে যৌন নিপীড়নের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলায় এক যুবক গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে এক নারীকে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে অশালীন ছবি, ভিডিও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *