সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে গাঁজা ও মদ সেবনের অপরাধে ছয় জনের দণ্ড 

আদমদীঘিতে গাঁজা ও মদ সেবনের অপরাধে ছয় জনের দণ্ড

বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘিতে গাঁজা ও চোলাই মদ সেবনের অপরাধে ছয় মাদক সেবিকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার রাতে উপজেলা পরিষদ চত্বরে নির্বার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এই দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির নিমাইদীঘি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আপেল মামমুদ (৩৩), সান্তাহার পৌর শহরের উপর পোঁওতা এলাকার আলাউদ্দিন প্রামাণিকের ছেলে আকাশ প্রামাণিক (২৫), জয়পুরহাট জেলার সদর উপজেলার কেন্দলি গ্রামের মৃত আশিনাথ বর্মনের ছেলে অরবিন্দু বর্মন (৩৭), একই জেলার আক্কেলপুর উপজেলার মানিকপুর গ্রামের আব্দুস সালামের ছেলে শাকিল হোসেন (২৫), একই উপজেলার পাঠনধারা গ্রামের মৃত হরেরামের ছেলে উদয় চন্দ্র (৪১), নওগাঁ জেলার সদর উপজেলার ভবানীপুর গ্রামের আজিদ মন্ডলের ছেলে আশরাফুল ইসলাম (২৫)।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে গাঁজা ও চোলাই মদ সেবনের অপরাধে ছয় মাদক সেবিকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অরবিন্দু বর্মন, আশরাফুল ইসলাম, উদয় চন্দ্র, শাকিল হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও আকাশ প্রামাণিককে ৬ মাস, আপেল মামমুদকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ।

Check Also

বগুড়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : বুধবার বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *