সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে ১৬ মামলার আসামি  শাহজালাল গ্রেফতার

শিবগঞ্জে ১৬ মামলার আসামি  শাহজালাল গ্রেফতার
বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা, শিবগঞ্জ) : বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি শাহজালাল (৪২)কে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর)  দিবাগত রাত ২,৩০ মিনিটে বিহার ইউনিয়নের বাগিচাপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহজালাল একই গ্রামের আকবর আলী আকন্দ এর ছেলে। তিনি এলাকায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) আব্দুল হান্নান জানান শাহজালাল এর বিরুদ্ধে অপহরণ হত্যা,চাঁদাবাজিসহ ১৬ টি মামলা রয়েছে। তিনি আরো বলেন বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে। সেখান থেকে আরো ব্যাপক জিজ্ঞেসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।

Check Also

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন, সাত আসনে সমান বরাদ্দ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়া সংবাদ : বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *