সর্বশেষ সংবাদ ::

কাহালু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চূড়ান্ত ফলাফল প্রকাশ

কাহালু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
শিক্ষার্থীদের চূড়ান্ত ফলাফল প্রকাশ

বগুড়া সংবাদ :  মঙ্গলবার দুপুরে বগুড়ার কাহালু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২০২৪ সালের ৩য় শ্রেণী হতে ৫ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ফলাফল প্রকাশ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত ফলাফল প্রকাশ উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন কাহালু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি রাজিয়া সুলতানা।
উক্ত সভায় বক্তব্য রাখেন কাহালু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিম, সহকারি শিক্ষক ফারুকুজ্জামান পলাশ, আব্দুল কুদ্দুস, মকবুল হোসেন, আলমগীর হোসেন, মিজানুর রহমান, অভিভাবক ও পিটিএ কমিটির সদস্য আব্দুল মতিন, সহকারি শিক্ষক আব্দুল কুদ্দুস, ফারুকুজ্জামান পলাশ, মকবুল হোসেন, আলমগীর হোসেন, মিজানুর রহমান, পারভেজ আলম প্রমূখ। সভা শেষে শিক্ষার্থীদের হাতে চূড়ান্ত ফলাফলের শিট তুলে দেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিম।
এ সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

Check Also

সংস্কারের পর শিবগঞ্জের হেলিপ্যাডে প্রথম অবতরণ করলেন সেনাপ্রধান

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ বগুড়া)  অযত্ন-অবহেলায় পড়ে থাকা বগুড়ার শিবগঞ্জ উপজেলার হেলিপ্যাডটি সংস্কারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *