সর্বশেষ সংবাদ ::

কাহালুতে আবহনী ক্রীড়া চক্রের উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

কাহালুতে আবহনী ক্রীড়া চক্রের উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বগুড়া সংবাদ  :  গত শনিবার বগুড়ার কাহালুতে আবহনী ক্রীড়া চক্রের সদস্যদের অংশগ্রহণে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালুর ঐতিহ্যবাহী আবহনী ক্রীড়া চক্রের সভাপতি রতন কুমার সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা ক্রীড়া অফিসার মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালুর মালঞ্চা ইউনিয়নের সিন্দুরাইল গ্রামের সাবেক ফুটবলার মো. আব্দুস সামাদ সরদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু সদর ইউনিয়নের তেলিয়ান গ্রামের সাবেক কাবাডি খেলোয়ার আলহাজ্ব জয়নাল আবেদীন, আবহনী ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাষ্টার, সহ- সাধারণ সম্পাদক প্রভাষক পি এম মাকছুদুর রহমান মাসুদ, ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম সরদার প্রমূখ।

Check Also

বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি

বগুড়া সংবাদ : বগুড়া চেলোপাড়া-সান্দারপট্টি কর্তৃক যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মামলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *