সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় স্পার্ক গিয়ারকে জরিমানা : এক পোশাকে দুইটি ভিন্ন দাম

বগুড়ায় স্পার্ক গিয়ারকে জরিমানা : এক পোশাকে দুইটি ভিন্ন দাম

বগুড়া সংবাদ:  বগুড়ায় পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান স্পার্ক গিয়ারকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের জলেশ্বরীতলা এলাকায় ভোক্তা অধিকার অভিযান চালিয়ে এ জরিমানা করেন। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান। এসময় ক্যাবের সাধারণ সম্পাদক এবং জেলা টাস্ক ফোর্স কমিটির দুইজন শিক্ষার্থী ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকারের কর্মকর্তা মেহেদী হাসান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ভোক্তা অধিকার বগুড়া শহরের জলেশ্বরীতলার স্পার্ক গিয়ার নামের পোশাক বিক্রয়কারী শোরুমে অভিযান পরিচালনা করে। এ সময় দেখা যায় যে, একই পণ্যের গায়ে দুইটি ভিন্ন দামের ট্যাগ লাগানো হয়েছে। প্রতিষ্ঠানটির ম্যানেজারের কাছে একই পণ্যের ভিন্ন মূল্যের ব্যাখ্যা চাওয়া হলে তিনি কোন সদুত্তর এবং দুইটি ভিন্ন মূল্যের ভিন্ন ভিন্ন চালান কপি দেখাতে পারেননি। এতে করে ভোক্তাদের প্রতারিত করা হচ্ছিল। পরে ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠানটিকে বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং এই ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

Check Also

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন গতি এসেছে-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়া সংবাদ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *