সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় উর্দূভাষী দরিদ্র জনগোষ্ঠীদের মাঝে কম্বল বিতরণ

বগুড়া  সংবাদ ঃ প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে প্রদত্ত বগুড়ায় উর্দূভাষী দরিদ্র জনগোষ্ঠীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত সোমবার রাত ৯টার দিকে শহরের কলোনী জেলা
প্রশাসনের সহযোগিতায় ও এসপিজিআরসি জেলা শাখার উদ্যোগে দুই শতাধিক পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই কনকনে শীতে হত দরিদ্র, ছিন্নমূল মানুষ যেন কোন কষ্ট না পায় সে জন্য মাননীয় প্রধানমন্ত্রী শীতার্ত
মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি সবসময় গরীব-অসহায় মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। প্রচন্ড শীতে অসহায় মানুষদের দুর্ভোগের কথা চিন্তা করে আপনাদের কাছে এসব শীতবস্ত্র পাঠিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল মারুফ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া, এসপিজিআরসি জেলা শাখার উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা এ এইচ এম আখতারুজ্জামান, লায়ন আতিকুর    রহমান মিঠু, সভাপতি আব্দুল কাইয়ুম, কার্যকরি সভাপতি শাহনেওয়াজ খান হিরু, সাধারণ সম্পাদক আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক কাইয়ুম খান, আফতাব, সাংগঠনিক সম্পাদক ওয়াসি আহম্মেদ চুন্নু, সহ-সাংগঠনিক সম্পাদক আজগর, দপ্তর সম্পাদক হাসনাইন, কার্যকরি সদস্য তাসওয়াদ, আইনুল
প্রমুখ।

Check Also

কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহাদাত এর নেতৃত্বে বগুড়া ২ শিবগঞ্জে ধানের শীষের গনসংযোগ

  বগুড়া সংবাদ  : রশিদুর রহমান রানা, শিবগঞ্জ  ,বগুড়া) : কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *